Sunday, August 25, 2024

বন্যাকবলিত এলাকা থেকে ২৩০০ জনকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী

 

বন্যাকবলিত এলাকা থেকে ২৩০০ জনকে উদ্ধার করেছে সশস্ত্র বাহিনী





দেশের বন্যাকবলিত বিভিন্ন এলাকায় উদ্ধার, চিকিৎসাসেবা ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে সশস্ত্র বাহিনী। আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্যাকবলিত বিভিন্ন এলাকা থেকে ২ হাজার ৩০০ জনকে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টার ও নৌকার মাধ্যমে উদ্ধার করে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে নেওয়া হয়েছে। এ ছাড়া ১৮ হাজার ৩৯৪ প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। পাশাপাশি সাতটি অস্থায়ী চিকিৎসা দলের মাধ্যমে ৮৬৪ জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।

আইএসপিআর বলছে, সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবি ও র‌্যাবের হেলিকপ্টারের মাধ্যমে ৪ হাজার ৪৮২ প্যাকেট খাদ্যসামগ্রী দুর্গম এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর হেলিকপ্টারে করে ১৯ জনকে এবং বিমানবাহিনীর হেলিকপ্টারে করে ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বন্যাকবলিত এলাকায় সশস্ত্র বাহিনীর ১১টি ক্যাম্পের পাশাপাশি সেনাবাহিনীর পাঁচটি, বিমানবাহিনীর সাতটি, র‌্যাবের দুটি ও বিজিবির একটি হেলিকপ্টার ইউনিট মোতায়েন করা হয়েছে।

এদিকে আজ বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ফেনীর দাগনভূঞায় বন্যাকবলিত ৫৫০ জনকে বিনা মূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ দেওয়া হয়েছে।

No comments:

What are the best ways to earn money online?

   What are the best ways to earn money online?     Side Fusion There are several effective ways to earn money online, depending on your ski...